তিন যুবকের আটকে যাওয়া গুহা থেকে উদ্ধার হওয়ার অলৌকিক ঘটনা - বাস্তব একটি ঘটনা।

 Worship Of Allah

তিন যুবকের আটকে যাওয়া গুহা থেকে উদ্ধার হওয়ার অলৌকিক ঘটনা - বাস্তব একটি ঘটনা।

তিন ব্যক্তির পাহাড়ের গুহায় আটকে যাওয়ার ঘটনা

  ইবরাহীম ইবনু মুনযির (রহঃ), আবদুল্লাহ‌ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার বনি ইসরাইলের তিনজন যুবক একদিন কোথাও ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তারা বৃষ্টিতে আক্রান্ত হল। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ ওপর থেকে পাহাড়ের একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় এবং গুটি অন্ধকার ও অবরুদ্ধ হয়ে যায়। বাঁচার কোনো উপায় না দেখে তারা সিদ্ধান্ত নেন এবং তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে এবং তার ওয়াসীলা করে আল্লাহর নিকট দু’আ করো। তাহলে হয়ত আল্লাহ তোমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিবেন।

  •  তাদের একজন বলতে লাগলো,

 হে আল্লাহ! আমার আব্বা-আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিলো। আমি তাদের ভরণ-পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা-আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরী হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দোহন করলাম, যেমন প্রতিদিন দোহন করি। তারপর আমি তাঁদের শিয়রে (দুধ নিয়ে)  সারারাত দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাঁদের আগে আমার বাচ্চাদেরকে পান করানোও অসঙ্গত মনে করি। অথচ বাচ্চাগুলো আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিলো। এভাবে ভোর হল। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের থেকে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেলো।

  •  দ্বিতীয় ব্যাক্তি বলল,

 হে আল্লাহ! আমার এক চাচাত বোন ছিলো। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চাইতে অধিক ভালোবাসতাম।  বিপদের সময় সে আমার কাছে সাহায্য চাইলে, আমি তাকে অনৈতিক প্রস্তাব দিই। আমি তার কাছে চেয়ে বসলাম (অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম) কিন্তু তা সে অস্বীকার করলো যে, পর্যন্ত না আমি তার জন্য একশ’ দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম (এবং তার কাছে এলাম)। সে সম্মত হয়, যখন আমি তার দু’পায়ের মাঝে বসলাম (অর্থাৎ সম্ভোগ করতে তৈরি হলাম) তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। অন্যায় ভাবে মাহ্‌র (পর্দা) ছিড়ে দিয়ো না (অর্থাৎ আমার কুমারী সতীত্ব নষ্ট করো না) তখন আমি দাঁড়িয়ে গেলাম। আমি তখনই ভয় পেয়ে তার কাছ থেকে সরে যাই এবং আমার দেওয়া সমস্ত অর্থ তাকে দান করে দিই। হে আল্লাহ! আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি। তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছু সরে গেলো।


  • তৃতীয় ব্যাক্তি বলল,

 হে আল্লাহ! আমি কয়েকজন শ্রমিক নিয়োগ করেছিলাম।যখন সে তার কাজ শেষ করলো আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়েই চলে যায়। আমি সেই মজুরি দিয়েব্যবসা, কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসল এবং বলল, আল্লাহকে ভয় করো (আমার মজুরী দাও)। আমি বললাম, ওই সব গরু ও রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় কর, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে নাও। তখন আমি তাকে সেই জমানো সমস্ত গবাদিপশু ও সম্পদ তার প্রকৃত হক মনে করে দিয়ে দিই। তখন সে তা নিয়ে গেলো। হে আল্লাহ, আপনি জানেন, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি, তবে পাথরের বাকীটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন।

 উক্ত হাদিস দ্বারা আমরা এটাই শিক্ষা পাই যে, কোন কিছুর উসিলা ধরে আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে, এবং কোন কিছুর বাসনা পেশ করা যাবে।

  হাদিসের মানঃ সহিহ (Sahih)  বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)  পুনঃনিরীক্ষণঃ   সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)  ৩৩/ বর্গাচাষ (كتاب المزارعة)

No comments

Theme images by duncan1890. Powered by Blogger.